জেলার সংবাদ

মেলায় যাওয়ার কথা বলে বের হয়ে লেকে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নারায়ণগঞ্জ শহরের জল্লারপাড় এলাকায় সিটি পার্ক লেকের পানিতে গোসল করতে নেমে ডুবে আল আমিন (১০) ও ইব্রাহিম (৮) নামে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে লেক থেকে স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করেন।

নিহত দুই শিশু সিরাজগঞ্জ জেলার দত্তকান্দি গ্রামের শাহ আলমের ছেলে। তাদের পরিবার নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুর খিলমার্কেট এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করে আসছে।

 

শিশুদের মা-বাবা জানান, বিকেলে দুই ভাই লেকের সামনে মেলায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়। কিন্তু সন্ধ্যার পরও তারা বাসায় ফিরে না আসায় খোঁজাখুঁজি শুরু করে পরিবার। রাতে অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে লেকের পাশে তাদের পাঞ্জাবি ও জুতা পড়ে থাকতে দেখে মা-বাবা আহাজারি করতে থাকেন।

 

পরে বিষয়টি জানতে পেরে স্থানীয়রা দ্রুত লেকের পানিতে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে লেক থেকে আল আমিন ও ইব্রাহিমের মরদেহ উদ্ধার করা হয়। পরে তাদের দ্রুত নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন