খেলাধুলা, ফুটবল

মেসির আর্জেন্টিনার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ কেরালার ক্রীড়ামন্ত্রীর

শিহাদ

ডিবিসি নিউজ

শুক্রবার ৩রা এপ্রিল ২০২৬ ০৫:২৭:৪০ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের বিরুদ্ধে টাকা নিয়ে ম্যাচ না খেলার অভিযোগ তুলেছেন কেরালার ক্রীড়ামন্ত্রী আবদুরাহিমান। তাঁর দাবি, মেসির দল কেরালায় প্রীতি ম্যাচ খেলার প্রতিশ্রুতি দিয়ে সেই বাবদ অর্থ গ্রহণ করেও শেষ পর্যন্ত খেলতে আসেনি। আমরা তাদের কাছ থেকে এমন অপেশাদার আচরণ আশা করিনি।

গত বৃহস্পতিবার একটি স্থানীয় টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে ক্রীড়ামন্ত্রী আবদুরাহিমান আরও দাবি করেন, কেরালার এই ঘটনাটি বিচ্ছিন্ন কিছু নয়। তিনি বলেন, ‘আমরা খোঁজ নিয়ে জেনেছি, তারা আরও পাঁচটি দেশের সঙ্গেও একই কাজ করেছে। টাকা নিয়েও তারা খেলতে যায়নি। এখন আমাদের আইনি পদক্ষেপ নিতে হবে এবং তাদের থেকে ক্ষতিপূরণ আদায় করতে হবে।’

 

আর্জেন্টিনাকে কেরালায় নিয়ে আসার পরিকল্পনা অনেক আগে থেকেই চলছিল। ২০২৫ সালে একটি প্রীতি ম্যাচ আয়োজনের লক্ষ্যে কেরালা সরকার আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এবং ফিফার সঙ্গে প্রাথমিক আলোচনা করেছিল। তবে সেই প্রক্রিয়া শেষ পর্যন্ত আর আলোর মুখ দেখেনি।

 

আর্জেন্টিনা জাতীয় দল কেরালায় না গেলেও দলটির অধিনায়ক লিওনেল মেসি অবশ্য সম্প্রতি ভারত সফর করেছেন। গত ডিসেম্বরে তার ‘গোট ট্যুরের’ অংশ হিসেবে তিনি কলকাতা, হায়দরাবাদ, মুম্বাই, দিল্লি ও গুজরাট ভ্রমণ করেন। তবে কলকাতার সল্টলেকে অব্যবস্থাপনার জেরে সে সময় ক্ষুব্ধ দর্শকেরা স্টেডিয়ামে ভাঙচুর চালিয়েছিলেন।

 

ডিবিসি/এমএসডি

আরও পড়ুন