আন্তর্জাতিক, খেলাধুলা, জাতীয়, ফুটবল

মেসি ও তার সন্তানদের জন্য উপহার পাঠালেন নেইমার

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

বুধবার ১১ই ফেব্রুয়ারি ২০২৬ ১০:২৩:৩১ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সাবেক সতীর্থ ও বন্ধু লিওনেল মেসির জন্য বিশেষ উপহার পাঠিয়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। উপহার হিসেবে নেইমার নিজের বর্তমান ক্লাব সান্তোসের জার্সি পাঠিয়েছেন। আর্জেন্টাইন মহাতারকার পাশাপাশি তার তিন ছেলে মাতেও, থিয়েগো এবং সিরোর জন্যও ক্লাবটির ১০ নম্বর জার্সি পাঠানো হয়েছে।

মেসির তিন ছেলের হাতে ধরা সেই জার্সির ছবি প্রকাশ করে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস লিখেছে, ‘নেইমার জুনিয়র থেকে লিওনেল মেসি, প্রিন্স থেকে জিনিয়াস। এটি পবিত্র স্মারক, যার মূল্য অপরিমেয়। সংখ্যাটিও (১০) রাজার (পেলে) সঙ্গে অমর হয়ে আছে। নেইমার, মেসি এবং পেলের ১০ নম্বর। ফুটবলের ইতিহাসে এটি অসীম উত্তরাধিকার। ভিলা বেলমিরো থেকে স্বাগতম, লিওনেল মেসি।’

 

মেসি এবং নেইমার বার্সেলোনা ও পিএসজিতে দীর্ঘ সময় একসঙ্গে খেলেছেন। বয়সের ব্যবধান থাকলেও তাদের বন্ধুত্ব অটুট। ২০১৪-১৫ মৌসুমে বার্সেলোনার হয়ে তারা ট্রেবল জিতেন এবং লুইস সুয়ারেজকে নিয়ে গড়ে তোলেন বিখ্যাত ‘এমএসএন’ ত্রয়ী। বার্সেলোনার হয়ে তারা একত্রে ৮টি ট্রফি জিতেছেন।

 

বর্তমানে দুই তারকাই ইউরোপের পাঠ চুকিয়েছেন। লিওনেল মেসি ইন্টার মায়ামিতে যোগ দিয়ে ক্লাবটিকে ২০২৪ সালে সাপোর্টার্স শিল্ড এবং ২০২৫ সালে প্রথমবারের মতো এমএলএস কাপ জিতিয়েছেন। সদ্য সমাপ্ত মৌসুমে মেসি এমএলএসের সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। অন্যদিকে, নেইমার আল-হিলাল অধ্যায় শেষ করে ২০২৫ সালে শৈশবের ক্লাব সান্তোসে ফিরে আসেন এবং ইনজুরি নিয়েও ক্লাবটিকে অবনমন থেকে রক্ষা করেন।

 

ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন