জেলার সংবাদ

মেহেরপুরে খালাতো ভাইকে হত্যাকারী কালু রক্তাক্ত অস্ত্রসহ আটক

মেহেরপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মেহেরপুরে নিজ খালাতো ভাইকে হত্যার অভিযোগে প্রধান আসামি সামিরুল ইসলাম কালুকে রক্তাক্ত অস্ত্রসহ আটক করেছে পুলিশ। বুধবার (৬ মে) দুপুরে সদর উপজেলার কুলবাড়িয়া গ্রামের একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি রক্তাক্ত রামদা উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবিরের নেতৃত্বে পুলিশের একটি দল কুলবাড়িয়া গ্রামে অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, কালু ওই গ্রামের একটি বাড়িতে আত্মগোপন করে আছে। সেখান থেকে তাকে আটকের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির পাশের একটি পাটকাঠির গাদা থেকে দুটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। এর মধ্যে হত্যার সময় ব্যবহৃত রক্তাক্ত রামদাটি কালু নিজেই শনাক্ত করেছে।

 

উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খালাতো ভাই গোলাম হোসেনকে কুপিয়ে হত্যা করে সামিরুল ইসলাম কালু। এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্ত্রী আলেয়া খাতুন বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ এর আগে মামলার ২ নম্বর আসামি বন্যা খাতুনকে আটক করেছিল এবং আজ প্রধান আসামি কালুকে আটক করা হলো।

 


ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন