জেলার সংবাদ

মেহেরপুরে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মেহেরপুরের গাংনী উপজেলার মাইলমারী গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাইলমারী গ্রামের ভ্যানচালক আকাশ আলীর চার বছর বয়সী শিশু পুত্র ইউসুফ আলী এবং তাঁর প্রতিবেশী আব্বাস আলীর তিন বছর বয়সী শিশু পুত্র আদিব হোসেন একসাথে খেলছিল। বাড়ির মধ্যে খেলতে খেলতে পরিবারের অগোচরে তারা পার্শ্ববর্তী পুকুরে চলে যায়। পরিবারের লোকজন তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন এবং একপর্যায়ে পুকুরে সন্ধান চালান। সেখান থেকে উদ্ধার করে তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

 

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. ফারুক আহম্মেদ জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই শিশু দুটির মৃত্যু হয়েছে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ মরদেহ তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন