মেহেরপুরের গাংনী উপজেলার শেওড়াতলা গ্রামের মোহাম্মদ আলী দুধ দিয়ে গোসল করে ব্রাজিলের সমর্থন ছেড়ে আর্জেন্টিনার সমর্থক হওয়ার ঘোষণা দিয়েছেন। এ সময় তাকে উপহার হিসেবে একটি আর্জেন্টিনার জার্সি দেওয়া হয়।
স্থানীয়রা জানান, টানা দুই বিশ্বকাপে ব্রাজিল দলের পারফরম্যান্সে হতাশ ছিলেন মোহাম্মদ আলী। অন্যদিকে, গতবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার এবারের সেমিফাইনাল নিশ্চিত করা এবং দলের খেলা দেখে মুগ্ধ হয়ে তিনি সমর্থিত দল পরিবর্তনের সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্তের অংশ হিসেবে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনার সমর্থক হন তিনি।
ডিবিসি/ এসএফএল