বাংলাদেশ, জেলার সংবাদ

মেহেরপুরে প্যারোলে মুক্তি পেয়ে ভাইয়ের জানাজায় যুবলীগ নেতা

মেহেরপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

৮ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মেহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন বুলবুলের জানাজায় প্যারোলে মুক্তি পেয়ে অংশগ্রহণ করেছেন তাঁর ছোট ভাই ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ হোসেন মৃদুল। শনিবার রাত ১০টায় মেহেরপুর শহরের ডক্টর শহীদ শামসুজ্জোহা পার্ক প্রাঙ্গণে এই জানাজা অনুষ্ঠিত হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, মেহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন বুলবুল আজ ভোরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি সাবেক সংসদ সদস্য ছহিউদ্দিন বিশ্বাসের মেজো ছেলে এবং সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের ভাই। মরহুমের ছোট ভাই মৃদুল মেহেরপুর জেলা কারাগারে আটক থাকায় বিশেষ আবেদনের প্রেক্ষিতে তাঁকে সাময়িক প্যারোলে মুক্তি দেওয়া হয়।

 

আইনশৃঙ্খলা বাহিনীর কড়া পাহারায় হাতকড়া পরা অবস্থায় মৃদুল জানাজায় শরিক হলে সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। জানাজায় পরিবারের সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানাজা শেষে তাঁকে পুনরায় কারাগারে নিয়ে যাওয়া হয়।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন