জেলার সংবাদ

মেহেরপুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশি কৃষককে ফেরত

মেহেরপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মেহেরপুর সীমান্ত থেকে আব্দুল মান্নান নামের এক কৃষককে ধরে নিয়ে যাওয়ার পর পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ। আজ মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর ২টার দিকে সীমান্তের শূন্যরেখায় বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর উভয় দেশে আটক ব্যক্তিদের নিজ নিজ দেশে ফেরত নেওয়া হয়।

এর আগে মেহেরপুর সদর উপজেলার ইছাখালী সীমান্ত এলাকা থেকে আব্দুল মান্নান (৭০) নামের এক বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এর প্রতিবাদে সীমান্ত এলাকায় অবস্থানরত দুই ভারতীয় নাগরিক শচীন কর্মকার ও নারায়ণ দেবকে আটক করে স্থানীয় গ্রামবাসী।


আজ মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ৮টায় উপজেলার ইছাখালী সীমান্ত পয়েন্টে এ ঘটনা ঘটে। আটক হওয়া আব্দুল মান্নান ইছাখালী মসজিদপাড়ার মৃত নূর বক্সের ছেলে।


ইছাখালী ক্যাম্প সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে আব্দুল মান্নানকে সীমান্তে ১২৪/৪-এস নম্বর পিলারের কাছে মরিচখেতে কীটনাশক স্প্রে করার সময় বিএসএফ তুলে নিয়ে যায়। এ বিষয়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়।


পতাকা বৈঠকে নেতৃত্ব দেন ইছাখালী বিজিবি ক্যাম্পের সুবেদার আবু হানিফ এবং ভারতের নবচন্দ্রপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা।


ডিবিসি/ এসভিএন
 

আরও পড়ুন