বাংলাদেশ, জেলার সংবাদ

মেহেরপুর সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা রুখে দিলেন বিজিবি

মেহেরপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মেহেরপুরের মুজিবনগর উপজেলার নাজিরাকোনা সীমান্ত দিয়ে ১০ জনকে পুশইন করার চেষ্টা রুখে দিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় বাসিন্দারা।

দুই দিন পর আবারও এই পুশইনের ঘটনায় সীমান্তবর্তী গ্রামগুলোতে আতঙ্ক বেড়েছে। জানা গেছে, সকালে পুশইনের শিকার হওয়া ওই ১০ জনকে স্থানীয়রা সীমান্তের ১১০ নম্বর পিলারের কাছে একটি পাটক্ষেতে রেখে আসেন। পরবর্তীতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের ওপারে নিয়ে গেছে বলে ধারণা করছেন বিজিবি ও স্থানীয়রা।

 

এদিকে, সীমান্তে সড়ক নির্মাণকে কেন্দ্র করে মেহেরপুরের গাংনী উপজেলা সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে অস্থিরতা দেখা দিয়েছে। সকাল সাড়ে ৮টার দিকে গান্ধিনা ফুলবাড়ি ক্যাম্পের গেট খুলে বিএসএফ সদস্যরা সীমান্তের ১৪৬ নম্বর মেইন পিলারের ৭এস সাব-পিলারের কাছে এসে অবস্থান নেন। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 

এ ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে দুপুর ১২টায় বিজিবি ও বিএসএফের মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও তা অমীমাংসিতভাবেই শেষ হয়। বর্তমানে কাঁটাতারের এপারে বিএসএফের টহল বৃদ্ধি পাওয়ায় সীমান্তবর্তী গ্রামের বাসিন্দাদের মাঝে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন