আন্তর্জাতিক

মোজতবা খামেনি ‘সুস্থ আছেন’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইরানের নবনিযুক্ত সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং দেশের সার্বিক পরিস্থিতি তার পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে নিশ্চিত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ইরানি গণমাধ্যম 'অ্যালারাবি আলজাদিদ'-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানান।

গত ৮ মার্চ সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে মোজতবা খামেনি এখনো জনসমক্ষে আসেননি। এমনকি গত ১২ মার্চ রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে তার দেওয়া প্রথম ভাষণটিও পাঠ করে শোনান একজন সংবাদ উপস্থাপক। সর্বোচ্চ নেতার অনুপস্থিতি নিয়ে চলমান নানা আলোচনার মাঝেই পররাষ্ট্রমন্ত্রী এই বিষয়ে স্পষ্ট বার্তা দিলেন।

 

সাক্ষাৎকারে আঞ্চলিক স্থিতিশীলতা এবং যুদ্ধ পরিস্থিতি নিয়েও বিস্তারিত কথা বলেন আব্বাস আরাঘচি। তিনি জানান, ন্যায্যভাবে চলমান যুদ্ধের অবসান ঘটাতে পারে—এমন যেকোনো আঞ্চলিক উদ্যোগকে ইরান স্বাগত জানাতে প্রস্তুত। তবে তিনি এ কথাও স্বীকার করেন যে, যুদ্ধ থামানোর জন্য এই মুহূর্তে আলোচনার টেবিলে সুনির্দিষ্ট কোনো প্রস্তাব বা উদ্যোগ নেই।

 

অন্যদিকে, আন্তর্জাতিক সামুদ্রিক রুট হরমুজ প্রণালি নিয়ে কড়া অবস্থান ব্যক্ত করেছে ইরান। পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, হরমুজ প্রণালি সবার জন্য উন্মুক্ত থাকলেও যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্র দেশগুলোর কোনো জাহাজ এই পথ ব্যবহার করতে পারবে না।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন