আন্তর্জাতিক, আরব

মেয়াদোত্তীর্ণ ভিসার মেয়াদ বাড়াল সংযুক্ত আরব আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুদ্ধ পরিস্থিতির মধ্যে মেয়াদোত্তীর্ণ কিছু ভিসার মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ২৮ ফেব্রুয়ারি থেকে বিদেশে আটকে পড়া যেসব প্রবাসীর রেসিডেন্স পারমিট বা আবাসিক ভিসার মেয়াদ ইতিমধ্যে শেষ হয়ে গেছে, তারা আগামী ৩১ মার্চ পর্যন্ত এই দীর্ঘমেয়াদি ভিসাগুলো নবায়নের সুযোগ পাবেন।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার বিপরীতে ইরান যখন লড়ছে, তখন এর আঁচ এসে পড়েছে আরব আমিরাতেও। গত দুই সপ্তাহ ধরে সংযুক্ত আরব আমিরাতকে ইরানের দফায় দফায় ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সম্মুখীন হতে হয়েছে। এই অস্থিতিশীল পরিস্থিতির মাঝেই আটকে পড়া প্রবাসীদের জন্য ভিসা নবায়নের এই নতুন সময়সীমা ঘোষণা করা হলো।

 

সূত্র: আলজাজিরা

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন