আন্তর্জাতিক

মোজতবা খামেনি ইরানেই আছেন!

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২রা এপ্রিল ২০২৬ ১১:৩৫:৪১ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সব জল্পনা কল্পনা আর অনিশ্চয়তা ছাপিয়ে জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির অবস্থান। ইরানে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সি দেদভ সংবাদমাধ্যম আরটিভিআইকে নিশ্চিত করেছেন, সর্বোচ্চ নেতা মুজতাবা খামেনি ইরানেই অবস্থান করছেন। তবে ‘বোধগম্য কারণেই’ তিনি আপাতত জনসম্মুখে আসা এড়িয়ে চলছেন।

মস্কোর পক্ষ থেকে মুজতাবার ইরানে অবস্থানের বিষয়টি নিশ্চিত করা মূলত তেহরানের সঙ্গে তাদের চলমান সম্পৃক্ততারই একটি বড় ইঙ্গিত। দেশটির সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণের পর প্রায় এক মাস পেরিয়ে গেলেও মুজতাবা খামেনিকে এখনো জনসম্মুখে দেখা যায়নি। গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন ও ইসরায়েলি হামলার শুরুতে পিতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার কয়েক দিন পর তিনি এই পদে স্থলাভিষিক্ত হন। 

 

দায়িত্ব নেওয়ার পর রাষ্ট্রীয় টেলিভিশনে তার বেশ কয়েকটি বিবৃতি পঠিত হলেও সরাসরি তাকে দেখা না যাওয়ায় তার স্বাস্থ্য ও অবস্থান নিয়ে নানা গুজবের সৃষ্টি হয়। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রচার চালানো হয় যে, নতুন এই সর্বোচ্চ নেতা আহত এবং সম্ভবত ‘বিকলাঙ্গ’ অবস্থায় রয়েছেন। এমনকি দুই দেশের ঘনিষ্ঠ কূটনৈতিক সম্পর্কের কারণে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে মুজতাবাকে চিকিৎসার জন্য মস্কোয় নেওয়া হয়েছে বলেও একটি সংবাদমাধ্যমে দাবি করা হয়। গত বছরই রাশিয়া ও ইরানের মধ্যে একটি কৌশলগত অংশীদারত্ব চুক্তি সই হয়েছিল।

 

 নতুন নেতার দীর্ঘ অনুপস্থিতি সত্ত্বেও ইসলামী শাসনব্যবস্থার প্রতি অনুগতদের উৎসাহে কোনো ঘাটতি দেখা যায়নি। গত এক মাসে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে তার প্রতি নিজেদের আনুগত্য প্রকাশ করেছে। একই সময়ে ইরান উপসাগরীয় অঞ্চলে শত্রুপক্ষের বিভিন্ন লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের কড়া জবাবও দিয়ে যাচ্ছে।

 

সূত্র: উইওন নিউজ

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন