জাতীয়, রাজনীতি

মোটরসাইকেল চালকদের ওপর করারোপ উচিত নয়: জামায়াত আমির

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মোটরসাইকেলের মালিক ও চালকরা সাধারণত সম্পদশালী মানুষ নন, তাই তাদের ওপর নতুন করে করারোপ উচিত নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (১৭ মে) বেলা সোয়া ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির তাঁর দেওয়া পোস্টে বলেন, ‘বিভিন্ন গণমাধ্যম থেকে জানা যাচ্ছে যে সরকার মোটরসাইকেল মালিকদের ওপর নতুন করে কর আরোপ করতে যাচ্ছে। অথচ বাস্তব চিত্র হলো, এই বাহনটির মালিক ও চালকরা উচ্চবিত্ত বা সম্পদশালী নন। মূলত নিজেদের দৈনন্দিন জীবন ও জীবিকার তাগিদে এবং যাতায়াতের তীব্র সংকট এড়াতেই সাধারণ মানুষ এই বাহনটি ব্যবহার করে।’

 

ডা. শফিকুর রহমান আরও উল্লেখ করেন, রাষ্ট্রের রাজস্ব আহরণের জন্য করের আওতা বাড়ানোর প্রয়োজনীয়তা থাকতে পারে, তবে জীবনযুদ্ধে ক্লান্ত ও সাধারণ আয়ের এসব মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো যুক্তিসঙ্গত নয়। 

 

 সরকারকে এই ধরণের জনভোগান্তি তৈরি করতে পারে এমন সিদ্ধান্ত বা চিন্তা থেকে সরে আসার আহ্বান জানান তিনি। অন্যথায় এটি জনগণের স্বার্থের পরিপন্থী একটি পদক্ষেপ হিসেবে গণ্য হবে বলেও মনে করেন জামায়াতের শীর্ষ এই নেতা।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন