আন্তর্জাতিক, ভারত

মোদীর ভিডিও বিতর্কে কড়া নির্দেশ, ‘মার্ক জাকারবার্গকে ক্ষমা চাইতে হবে’

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

২৩ জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ভিডিও কিছুক্ষণের জন্য সরিয়ে ফেলার কারণে মেটার সিইও মার্ক জাকারবার্গকে তিন দিনের মধ্যে ক্ষমা চাওয়ার আল্টিমেটাম দিয়েছে যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সংসদীয় কমিটি। এই ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে মেটার 'সেফ হারবার' আইনি সুরক্ষা বাতিল করার কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের নেতৃত্বাধীন প্যানেল জানিয়েছে যে, ১৪০ কোটি ভারতীয়র প্রতিনিধি প্রধানমন্ত্রী মোদীর ভিডিও মুছে ফেলা আসলে ‘গণতন্ত্রের ওপর আক্রমণ’। প্যানেলের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, ‘ফেসবুক যদি এই বিষয়ে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তবে সেফ হারবার ক্লজটি প্রত্যাহার করা হবে। মার্ক জাকারবার্গকে ক্ষমা চাইতে হবে। অন্যথায়, মামলা দায়ের করা হতে পারে।’

 

উল্লেখ্য, প্রথমে ইনস্টাগ্রামে এবং পরে ফেসবুকে শেয়ার করা ওই পোস্টটি ছিল প্রধানমন্ত্রী মোদীর প্রথম সরাসরি সেলফি ভিডিও। সেই সময় ব্যঙ্গাত্মক 'ককরোচ জনতা পার্টি' (CJP)-র নেতৃত্বে চলা ছাত্র বিক্ষোভের মাঝে, ওই ভিডিওতে জেন-জি (Gen Z) প্রজন্মের উদ্দেশ্যে প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু এই ভিডিওটির ফেসবুক সংস্করণটি মেটা কিছুক্ষণের জন্য রেসট্রিক্ট বা সীমাবদ্ধ করে দেয়। যদিও তীব্র সমালোচনার মুখে পড়ার পর মেটা দ্রুত পোস্টটি পুনরুদ্ধার করে।

 

এই সপ্তাহের শুরুতে, সংসদীয় প্যানেলের সাথে একটি বৈঠকে মেটার কর্মকর্তাদের সরকারের তরফ থেকে কঠিন প্রশ্নের সম্মুখীন হতে হয়। প্রধানমন্ত্রীর ভিডিও মুছে ফেলার কারণ হিসেবে কোম্পানিটি "প্রযুক্তিগত ত্রুটি"-র কথা বলে ক্ষমা চাইলেও, তথ্যপ্রযুক্তি মন্ত্রক জানিয়েছে যে মেটার এই ব্যাখ্যা মোটেও "যুক্তিযুক্ত নয়"। সরকারের পক্ষ থেকে আরও জানানো হয় যে, এটি যদি সত্যিই কোনও প্রযুক্তিগত ত্রুটি হয়ে থাকে, তবে একটি শীর্ষ প্রযুক্তি সংস্থা হিসাবে মেটার অবশ্যই তাদের নিজস্ব প্রযুক্তি ও সরঞ্জামগুলির দ্রুত উন্নতি করা উচিত।

সূত্র: এনডিটিভি

আরও পড়ুন