জেলার সংবাদ

মৌলভীবাজারে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন

মৌলভীবাজার প্রতিনিধি

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৩০শে জুন ২০২০ ০৯:৩২:১৭ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাংলাদেশ বার কাউন্সিলের এমসিকিউ উত্তীর্ণদের আইজীবী হিসেবে অন্তর্ভুক্তির দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন করেছে প্রিলি: এমসিকিউ উত্তীর্ণ শিক্ষানবিস সমন্বয় পরিষদ।

মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে তামিম আফজলের সভাপতিত্বে মানববন্ধনে অংশগ্রহণ করেন প্রিলি উত্তীর্ণ শিক্ষানবিস আইনজীবীরা।

এসময় তারা জানান, বার কাউন্সিলের পরীক্ষার দীর্ঘসুত্রিতা তাদের অনিশ্চয়তার মধ্যে ফেলেছে। লিখিত পরীক্ষা ছাড়াই তাদের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্তির দাবি জানান তারা।

এরআগে প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্বারকলিপি দিয়েছে মৌলভীবাজার প্রিলি: এমসিকিউ উত্তীর্ণ শিক্ষানবিস সমন্বয় পরিষদ।

আরও পড়ুন