বাংলাদেশ, জেলার সংবাদ

মৌলভীবাজারে ইয়াবা-গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

মৌলভীবাজার প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মৌলভীবাজারের কমলগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গত বুধবার (১৩ মে) রাত ৮টার দিকে উপজেলার মিরতিংগা চা বাগানের বাজার টিলা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মিরতিংগা চা বাগান এলাকার বীরেন বুনার্জি (৪৩) এবং তার স্ত্রী সুভদ্রা বুনার্জি (৪০)। অভিযান চলাকালে তাদের বসতঘর তল্লাশি করে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট, ২০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ১ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।

 

ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদীপ্ত শেখর ভট্টাচার্য ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল এই অভিযান চালায়। প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তার বীরেন বুনার্জির বিরুদ্ধে পূর্বে একটি এবং তার স্ত্রী সুভদ্রার বিরুদ্ধে দুটি মাদক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন