বাংলাদেশ, জেলার সংবাদ

মৌলভীবাজারে চলন্ত বাসে পাথর নিক্ষেপ, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আহত

মৌলভীবাজার প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সিলেট-মৌলভীবাজার সড়কে চলাচলকারী ‘এসএমএস এক্সপ্রেস’ বাসে দুর্বৃত্তদের ছোড়া পাথরের আঘাতে গুরুতর আহত হয়েছেন উবাদুল খান জাহেদ নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী

রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে মৌলভীবাজারের কাজীর বাজার সংলগ্ন টার্নিং পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।

 

আহত জাহেদ সিলেটের লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থী এবং মৌলভীবাজার সদর উপজেলার বাসিন্দা। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত থাকলেও তার কপালে ৪টি সেলাই দিতে হয়েছে।

 

প্রত্যক্ষদর্শী ও আহতের বন্ধু নাজমুল হাসান জানান, তারা দুজন সিলেট থেকে মৌলভীবাজারের উদ্দেশ্যে ফিরছিলেন। বাসে আসন খালি না থাকায় জাহেদ পেছনের দিকে বসেছিলেন। বাসটি কাজীর বাজারে ঢোকার ঠিক আগের টার্নিং পয়েন্টে পৌঁছালে হঠাৎ বিকট শব্দে জানালার কাঁচ ভেঙে যায়। অজ্ঞাত স্থান থেকে ছুঁড়ে মারা একটি পাথর জাহেদের কপালে আঘাত করে।

 

পরবর্তীতে কাজীর বাজারে পৌঁছানোর পর জাহেদকে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তার ক্ষতস্থানে চারটি সেলাই দেন।

 

ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন