বাংলাদেশ, জেলার সংবাদ

মৌলভীবাজারে ধলাই নদীর বাঁধ ভেঙে লোকালয়ে প্রবেশ করছে পানি

মৌলভীবাজার প্রতিনিধি

ডিবিসি নিউজ

বুধবার ১৯শে জুন ২০২৪ ১০:৩৮:৪২ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মৌলভীবাজারে কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার ও মনু নদীর পানি ৩০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে, ধলাই নদীর পানি বেড়ে বাঁধের তিনটি পুরাতন ভাঙন দিয়ে লোকালয়ে প্রবেশ করছে। প্লাবিত হয়েছে কয়েকটি ইউনিয়নের নিম্নাঞ্চলের ঘরবাড়ি রাস্তাঘাট।

কুশিয়ারা নদী তীরবর্তী গ্রামসহ জেলার ৭টি উপজেলায় ২০টি ইউনিয়নের প্রায় শতাধিক গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। ফলে ভোগান্তিতে পড়েছেন পানিবন্দী মানুষ।


জেলার নদনদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকলে বড় বন্যার আশংকা করছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে, জেলা প্রশাসন পানি আক্রান্ত ইউনিয়নগুলোতে আশ্রয়কেন্দ্র খুলেছে এবং মেডিকেল টিম গঠনসহ সকল ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে।

ডিবিসি/আরপিকে

আরও পড়ুন