বাংলাদেশ, জেলার সংবাদ

মৌলভীবাজারে বাবাকে হত্যার দায়ে ছেলে গ্রেপ্তার

মৌলভীবাজার প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মৌলভীবাজারের কুলাউড়ায় পারিবারিক কলহের জেরে ছেলের ছুরিকাঘাতে বাবা লছমন রিকমুন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ছেলে বিষ্ণু প্রসাদ রিকমুনকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে শ্রীমঙ্গল উপজেলার রাধানগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ ফেব্রুয়ারি রাতে কুলাউড়া উপজেলার চাতলাপুর চা বাগানে পারিবারিক বিরোধের জেরে বাবা ও ছেলের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ছেলে বিষ্ণু প্রসাদ ধারালো ছুরি দিয়ে তার বাবার পেটে এলোপাতাড়ি আঘাত করেন।


গুরুতর আহত অবস্থায় লছমন রিকমুনকে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।


ঘটনার পর থেকে অভিযুক্ত বিষ্ণু প্রসাদ আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে শ্রীমঙ্গল উপজেলার রাধানগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। নিহতের পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলার প্রস্তুতি চলছে।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন