মৌলভীবাজার শহরের মুসলিম কোয়ার্টার এলাকায় বাসার ছাদ থেকে পড়ে হালিমা (১৪) নামে এক কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (২২ মে) দুপুরে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আমিনুল হক চৌধুরীর বাসায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হালিমা ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা আক্কাস আলীর মেয়ে। তিনি দীর্ঘ কয়েক বছর ধরে ওই বাসায় গৃহকর্মীর কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে বাসার ছাদে কাজ করার সময় অসাবধানতাবশত তিনতলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন হালিমা। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, ছাদ থেকে পড়ে আহত হওয়ার পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে (হালিমা) মৃত ঘোষণা করেন।
ডিবিসি/ এইচএপি