জেলার সংবাদ

মৌলভীবাজারে বিজিবি সদরে ধরা পড়া অজগর লাউয়াছড়া উদ্যানে অবমুক্ত

মৌলভীবাজার প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লোকালয়ে চলে আসা প্রায় ৫ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধার করে নিরাপদে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২৬ জুলাই) বিকেলে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) সদর দপ্তরের উত্তর-পশ্চিম পাশের সীমানা প্রাচীরসংলগ্ন এলাকা থেকে সাপটি উদ্ধার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ।

 

তিনি জানান, উদ্ধার অভিযানে অংশ নেওয়া সদস্যরা অত্যন্ত সতর্কতার সঙ্গে অজগরটি নিরাপদে সংরক্ষণ করেন। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাপটি লাউয়াছড়া বন বিটের বিট কর্মকর্তা মারজুক হোসেনের কাছে হস্তান্তর করা হয়।

 

পরে বন বিভাগের তত্ত্বাবধানে এবং বিজিবি সদস্যদের উপস্থিতিতে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অজগরটি নিরাপদে অবমুক্ত করা হয়।

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন