মৌলভীবাজারের কুলাউড়ায় ফানাই নদী ও চোকিয়া বিলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ মাছ ধরার সরঞ্জাম জব্দ ও ধ্বংস করা হয়েছে। বুধবার (১৩ মে) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন।
অভিযানে ২ হাজার মিটার কারেন্ট জাল, ৭০টি চায়না দুয়ারি জাল, ৪৪৮টি চাঁই এবং ৪টি বেড় জাল জব্দ করার পর পুড়িয়ে বিনষ্ট করা হয়। এছাড়া উদ্ধারকৃত প্রায় ২০০টি বোয়াল, ৩৫টি পাবদা মাছসহ বিভিন্ন প্রজাতির পোনা মাছ পুনরায় বিলে অবমুক্ত করা হয়েছে।
এ সময় মাছ শিকারে ব্যবহৃত একটি নৌকাও জব্দ করা হয়। পরে নৌকাটি স্থানীয় ভুকশিমইল ইউনিয়নের জিম্মায় দেওয়া হয়েছে। অভিযানকালে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবু মাসুদ এবং কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।
ডিবিসি/কেএলডি