বাংলাদেশ, জেলার সংবাদ

মৌলভীবাজারে ৬ লক্ষাধিক টাকার ভারতীয় সিগারেটসহ আটক ১

মৌলভীবাজার প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করার পাশাপাশি চোরাচালানের সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১১ জুন) ভোররাতে শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) দায়িত্বপূর্ণ কুলাউড়া উপজেলার মুরইছড়া ও দত্তগ্রাম সীমান্ত এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় তিন হাজার ৩৮৪ প্যাকেট অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করতে সক্ষম হয় তারা। সেই সঙ্গে এক চোরাকারবারিকে আটক করা হয়। বিজিবির তথ্যমতে, জব্দকৃত এসব সিগারেটের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৭৬ হাজার ৮০০ টাকা।

 

তিনি আরও জানান, সীমান্ত এলাকার সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির নিয়মিত ও বিশেষ টহল, গোয়েন্দা নজরদারি, পুশইন প্রতিরোধ এবং চোরাচালানবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন