বাংলাদেশ, জেলার সংবাদ

মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

মৌলভীবাজার প্রতিনিধি

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ'র (বিজিবি) গুলিতে এক ভারতীয় চোরাকারবারি আহত হয়েছে।

শনিবার (১৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে টহল কার্যক্রম পরিচালনাকালে বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) সদস্যরা দুইজন সন্দেহভাজন ভারতীয় চোরাকারবারিকে শনাক্ত করে চ্যালেঞ্জ করলে তারা হঠাৎ ধারালো অস্ত্র নিয়ে বিজিবি সদস্যদের ওপর আক্রমণের চেষ্টা করে।
 

আত্মরক্ষার্থে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি সদস্যরা গুলি ছোড়েন। এতে একজন চোরাকারবারি আহত হয় এবং তার সহযোগীসহ ঘটনাস্থল থেকে ভারতে পালিয়ে যায় বলে জানান ৫২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান। তিনি জানান, ঘটনার পর সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

 

ডিবিসি/এইচএপি  

আরও পড়ুন