খেলাধুলা, ক্রিকেট

ম্যাচ চলাকালে প্রেমিকাকে মেসেজ, ভারতীয় ক্রিকেটারের ১ লাখ রুপি জরিমানা

স্পোর্টস ডেস্ক

ডিবিসি নিউজ

শনিবার ১৫ই আগস্ট ২০২৬ ০১:৩৮:০৯ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ম্যাচ চলাকালীন ড্রেসিংরুমে বসে প্রেমিকাকে খুদে বার্তা (টেক্সট) পাঠিয়ে শাস্তির মুখে পড়েছেন তামিলনাড়ুর এক তরুণ ক্রিকেটার। বিসিসিআইয়ের ‘প্লেয়ার্স অ্যান্ড ম্যাচ অফিসিয়ালস এরিয়া’ (PMOA) প্রোটোকল বা আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাঁকে ১ লাখ রুপি জরিমানা করেছে বোর্ডের দুর্নীতি দমন শাখা (ACSU)।

ঘটনাটি ঘটেছে তামিলনাড়ু প্রিমিয়ার লিগের (টিএনপিএল) এক ম্যাচের সময়। তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের (টিএনসিএ) তদন্ত চলমান থাকায় অভিযুক্ত ২৬ বছর বয়সী ওই ক্রিকেটারের নাম প্রকাশ করা হয়নি। তবে জানানো হয়েছে, তিনি একজন বাঁ-হাতি ব্যাটার এবং গত মৌসুমে তামিলনাড়ুর হয়ে রঞ্জি ট্রফিতে দুটি হাফ-সেঞ্চুরি করেছিলেন।

 

টিএনসিএ সূত্রে জানা যায়, ম্যাচ চলাকালে ড্রেসিংরুম বা নির্ধারিত এলাকায় মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। ওই ক্রিকেটার প্রেমিকাকে মেসেজ দেওয়ার সময় ধরা পড়েন। শুরুতে তাঁকে দুই বছরের নিষেধাজ্ঞার কথা ভাবা হলেও, বিষয়টি কোনো দুর্নীতির সঙ্গে জড়িত না থাকায় অপরাধের গুরুত্ব বিবেচনা করে শুধু ১ লাখ রুপি জরিমানা করে সতর্ক করা হয়।

সূত্র: এনডিটিভি

আরও পড়ুন