বিবিধ

সময়মত ফ্লাইট পরিচালনায় রেকর্ড গড়েছে সাউদিয়া এয়ারলাইন্স!

সিরাজুর রহমান

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিশ্বখ্যাত এভিয়েশন অ্যানালিটিক্স প্রতিষ্ঠান সিরিয়াম (Cirium)-এর হালনাগাদ প্রতিবেদনের তথ্যমতে, সৌদি আরবের ফ্ল্যাগশিপ ক্যারিয়ার ‘সাউদিয়া’ এয়ারলাইন্স চলতি ২০২৬ সালের মে মাসে বৈশ্বিক বিমান চলাচলে সময়মতো ফ্লাইট পরিচালনায় শীর্ষস্থান অর্জন করেছে।

গত মে মাসে ‘সাউদিয়া’ বিশ্বজুড়ে মোট ১৩,৬৬৯টি ফ্লাইট পরিচালনা করেছে। এই সময়ে সাউদিয়ার ফ্লাইটগুলোর সময়মতো ছেড়ে যাওয়ার হার ছিল ৯২.৩০% এবং সঠিক সময়ে গন্তব্যে পৌঁছানোর হার ছিল ৯০.১২%। বিশেষ করে, হজ মৌসুম ও ঈদুল আজহার ব্যস্ত সময়েও তারা এই সাফল্য ধরে রাখতে সক্ষম হয়।


আসলে, এয়ার ফ্লাইট অপারেশনাল চাপ সামলাতে সংস্থাটি তাদের উন্নত ডিজিটাল প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ব্যবস্থাপনা এবং বিভিন্ন বিভাগের মধ্যে কার্যকর সমন্বয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বর্তমানে জেদ্দাভিত্তিক ‘সাউদিয়া’ গ্রুপের ব্রান্ড ভ্যালু হতে পাড়ে প্রায় ১.১ বিলিয়ন ডলার।


উইকিপিডিয়ার দেয়া হালনাগাদ তথ্যমতে, ‘সাউদিয়া’ এয়ারলাইন্স প্রতিষ্ঠিত হয় ১৯৪৫ সালের ২৭ সেপ্টেম্বর। এর প্রধান কার্যালয় জেদ্দায় অবস্থিত এবং প্রধান হাব/কেন্দ্র হচ্ছে কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর। বর্তমানে তাদের এয়ারক্রাফট বহরে প্রায় ১৫৭টি যাত্রী ও কার্গো বিমান রয়েছে, যা সারাবিশ্বের প্রায় ১৪৮টি গন্তব্যে যাত্রা করে।


Airline Economic এর দেয়া তথ্যমতে, গত ২০২৫ সালের ১২ মাসে সারাবিশ্বে মোট প্রায় ৩৭ মিলিয়ন যাত্রী এবং ৫৭৩,০০০ টন কার্গো পরিবহন করেছে। আর একই সময়ে সংস্থাটি নির্ধারিত এবং অতিরিক্ত মিলিয়ে মোট প্রায় ২ লক্ষ ৪ হাজার ফ্লাইট সফলভাবে পরিচালনা করেছে।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন