রাজনীতি

ময়মনসিংহসহ তিন জেলায় আজ জামায়াত আমিরের নির্বাচনি জনসভা

ডেস্ক রিপোর্ট

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আজ নির্বাচনি জনসভায় অংশ নিতে ময়মনসিংহসহ তিন জেলায় যাচ্ছেন জামায়াতে আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটায় জনসভায় অংশ নিবেন তিনি।

জামায়াতে ইসলামীর নেতারা জানান, জামায়াতে আমির ডা. শফিকুর রহমানের আগমন ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। কিশোরগঞ্জ থেকে ময়মনসিংহের সার্কিট হাউজ মাঠে জনসভায় উপস্থিত হবেন। মঙ্গলবার দুপুর ১২টায় ময়মনসিংহ সার্কিট হাউজ ময়দানে বক্তব্য দেবেন তিনি। ময়মনসিংহ জেলার ১১টি সংসদীয় আসনে জামায়াতসহ ১১ দলীয় জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন জামায়াতের আমির। জনসভায় ব্যাপক জনসমাগম হবে বলে আশা করা হচ্ছে। এরপর দুপুর দুইটায় গাজীপুরে নির্বাচনি জনসভায় অংশ নিবেন জামায়াত আমির।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন