জেলার সংবাদ

ময়মনসিংহের ত্রিশালে পুকুরে ডুবে প্রাণ গেল ২ শিশুর

ময়মনসিংহ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ময়মনসিংহের ত্রিশালে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার ত্রিশাল ইউনিয়নের সতেরোপাড়া গ্রামের উচাভিটা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো- ওই এলাকার আশরাফুল ইসলামের ছেলে মাশরাফি মুর্তজা (৫) এবং তারিকুল ইসলামের ছেলে ফারহান হোসেন (৪)।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার (১৭ আগস্ট) দুপুরে বৃষ্টির সময় বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে শিশু মাশরাফি ও ফারহান। সাঁতার না জানায় একপর্যায়ে তারা দুজনেই গভীর পানিতে তলিয়ে যায়। বেশ কিছুক্ষণ তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরের পানিতে তাদের ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।


ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আহাম্মদ জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

ডিবিসি/এসভিএন
 

আরও পড়ুন