বাংলাদেশ, জেলার সংবাদ

ময়মনসিংহে জমি লিখে না দেওয়ায় দাদিকে কুপিয়ে হত্যা

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ময়মনসিংহের ফুলপুরে জমি লিখে না দেওয়ায় আয়েশা খাতুন নামে সত্তর বছর বয়সী এক বৃদ্ধাকে তার আপন নাতি কর্তৃক কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

গতকাল (২৯ এপ্রিল) বুধবার রাত ৯টার দিকে উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের জাটিয়া গ্রামে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আয়েশা খাতুন ওই গ্রামের মৃত নবী হোসেনের মেয়ে। এই ঘটনায় অভিযুক্ত নাতি জসিম উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আয়েশা খাতুনের মালিকানাধীন কিছু জমির একটি অংশ জসিম চাষাবাদ করতেন। দাদির ভাইয়ের সন্তানরা ওই জমিতে ভাগ বসাতে পারে—এমন সন্দেহ থেকে জসিম দীর্ঘদিন ধরে জমিটি তার নামে লিখে দেওয়ার জন্য দাদিকে চাপ দিয়ে আসছিলেন। 

 

এই জমি সংক্রান্ত বিরোধের জেরে বুধবার রাতে দুজনের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে জসিম উত্তেজিত হয়ে দা দিয়ে তার দাদিকে এলোপাতাড়ি কুপিয়ে ঘটনাস্থলেই হত্যা করেন। পরে স্থানীয় বাসিন্দারা বিষয়টি টের পেয়ে ঘাতক নাতিকে আটক করে পুলিশে খবর দেয়।

 

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল হাসান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে জসিমকে গ্রেফতার করে এবং মরদেহ উদ্ধার করে। 

 

আজ সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় একটি মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন