জেলার সংবাদ

ময়মনসিংহে দুই অটোরিকশার সংঘর্ষে ১১ মাসের শিশু নিহত

ময়মনসিংহ প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ময়মনসিংহের ভালুকায় সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে সুরাইয়া আক্তার নামে ১১ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৯ মে) বিকেল সোয়া ৩টার দিকে উপজেলার উথুরা ইউনিয়নের নারাঙ্গী চৌরাস্তা এলাকায় ভরাডোবা-উথুরা সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত সুরাইয়া হালুয়াঘাট উপজেলার কড়ইতলা এলাকার ছমির উদ্দিনের মেয়ে। এ ঘটনায় শিশুটির দাদি সনি খাতুন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সুরাইয়া তার মা ও দাদির সঙ্গে উপজেলার উথুরা এলাকায় নানার বাড়ি থেকে দাদার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে সিএনজিচালিত অটোরিকশায় করে ভরাডোবা বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল। পথে নারাঙ্গী চৌরাস্তা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোর সঙ্গে সংঘর্ষ হলে সিএনজিটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে সুরাইয়া ও তার দাদি ছিটকে পড়ে যান এবং ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

 

পরবর্তীতে স্থানীয়রা আহত সনি খাতুনকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

 


ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন