বাংলাদেশ, অপরাধ

ময়মনসিংহে শিক্ষার্থী হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ময়মনসিংহের রুমডো পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থী শাহীনুর আলম ইকবাল হত্যা মামলায় ৭ আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই রায়ে আরও দুই আসামিকে ৭ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল চারটার দিকে ময়মনসিংহের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ জাকির হোসেন জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- আসিফ রানা নাঈম, গোলাম হোসেন, আব্দুল হেলিম, মোহাম্মদ আলী, ফরিদ আহাম্মেদ বাবু, ইউনুছ আলী ও শামছুল হক।  তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন আদালত। 

 

এছাড়া ৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত খালেদা আক্তার ও রেহেনা খাতুনকে ২৫ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। রায় ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহের আদালত পরিদর্শক পীরজাদা মোস্তাছিনুর রহমান।

 

মামলার বিবরণী থেকে জানা যায়, ২০২১ সালের ৩১ মে রাত আনুমানিক ১০টার দিকে চা খাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন শাহীনুর আলম ইকবাল। এর পাঁচ দিন পর ৫ জুন তারাকান্দা উপজেলার কামারিয়া ইউনিয়নের পালাশকান্দা গ্রামে একটি সেপটিক ট্যাংকের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

 

ওই ঘটনায় নিহতের ভাই সেলিম মিয়া বাদী হয়ে তারাকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে পুলিশ তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করলে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ এই রায় প্রদান করা হয়।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন