হিজবুল্লাহর মহাসচিব নাঈম কাসেম বলেছেন, “যতক্ষণ শ্বাস থাকবে ততক্ষণ হিজবুল্লাহর প্রতিরোধ লড়াই চলবে।”
শুক্রবার লেবানিজ সশস্ত্র গোষ্ঠীটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে কাসেম দাবি করেন, “ইসরায়েলি শত্রু বাহিনী স্থলযুদ্ধে পরাজিত হয়েছে এবং তারা লেবাননের অভ্যন্তরে স্থল অভিযান চালাতে ব্যর্থ হয়েছে।” তিনি আরও বলেন, “শত্রু বাহিনী তাদের সমস্ত শক্তি প্রয়োগ করেও হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে সফল হতে পারেনি।”
চলমান ইসরায়েলি হামলার বিষয়ে হিজবুল্লাহর অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, “আমরা আগের স্থিতাবস্থায় ফিরে যাওয়া মেনে নেব না।” সেই সঙ্গে তিনি বিশ্ববাসীকে ইসরায়েলের পক্ষে ‘বিনামূল্যে ছাড়’ দেওয়া বন্ধ করার আহ্বান জানান।
সূত্র: আল-জাজিরা
ডিবিসি/কেএলডি