আন্তর্জাতিক

যতদিন প্রয়োজন, ততদিন যুদ্ধ চলবে: ইরান

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দেশটির রাজনৈতিক নেতৃত্ব যতদিন উপযুক্ত মনে করবেন, ঠিক ততদিন পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইরানের সেনাবাহিনী। আজ সোমবার ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ও ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া এই ঘোষণা দেন।

দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

 

সেনাবাহিনীর এই মুখপাত্র জানান, শত্রুপক্ষকে তাদের আগ্রাসনের জন্য অবশ্যই অনুতপ্ত হতে হবে। ভবিষ্যতে যেন আর কোনো যুদ্ধের সম্মুখীন হতে না হয়, এমন একটি টেকসই নিরাপত্তা ব্যবস্থায় পৌঁছানোই এখন তাদের প্রধান লক্ষ্য। তিনি বলেন, ভবিষ্যতে যুদ্ধের পুনরাবৃত্তি ঠেকাতে শত্রুকে প্রকৃত অর্থে অনুতপ্ত হতে বাধ্য করা প্রয়োজন। শত্রুরা যাতে আর কখনোই ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়ার সাহস দেখাতে না পারে, সেজন্য নিজেদের প্রতিরোধের মাত্রাকে কাঙ্ক্ষিত পর্যায়ে উন্নীত করা হবে।

 

ইসলামি প্রজাতন্ত্র ইরান যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে অত্যন্ত শক্ত অবস্থান নিয়েছে উল্লেখ করে এই ইরানি জেনারেল জানান, তারা সব হুমকির কড়া জবাব দিচ্ছে এবং শত্রুর মোকাবিলা করছে। তিনি জোর দিয়ে বলেন, ‘আমরা দৃঢ়তার সঙ্গে ঘোষণা করছি যে, যুদ্ধের বর্তমান পর্যায়ে শত্রুরা তাদের লক্ষ্য অর্জনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এবং তারা পরাজয়ের সম্মুখীন।’

 

প্রসঙ্গক্রমে উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি সামরিক বাহিনী যৌথভাবে ইরানের ওপর এক বড় ধরনের সামরিক অভিযান শুরু করে। এই অভিযানের প্রথম দিকেই দেশটির তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলি খামেনিসহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা এবং বেসামরিক নাগরিক নিহত হন।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন