রাজধানী

যমুনার সামনে হাদি হত্যার বিচারে ইনকিলাব মঞ্চের অবস্থান

ডেস্ক রিপোর্ট

ডিবিসি নিউজ

৮ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

শহীদ ওসমান হাদি হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ ও নিহতের পরিবার।

হত্যার ঘটনার জাতিসংঘের অধীনে নিরপেক্ষ তদন্ত এবং দ্রুত বিচারের দাবি জানিয়েছেন তারা। বিক্ষোভে হাদির বিচারের দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন তার পরিবার ও স্বজনরা।

 

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর থেকে রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালের সামনে যমুনার কাছে ইনকিলাব মঞ্চের নেতা–কর্মী ও ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা এই অবস্থান নেন। 

 

তাদের দাবি, কোনো অজুহাত নয়, তারা হাদি হত্যার দ্রুত ও সুষ্ঠু বিচার চান। বিক্ষোভের কারণে সন্ধ্যার পর থেকে প্রধান উপদেষ্টার বাসভবনের আশপাশের প্রধান সড়কগুলো বন্ধ করে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ফলে সাধারণ মানুষের চলাচল সীমিত হয়ে পড়ে। প্রসঙ্গত, গত ১২ই ডিসেম্বর রাজধানীর পল্টন মডেল থানা বক্স কালভার্ট রোড এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আহত হন ওসমান হাদি। পরে ১৮ই ডিসেম্বর রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।


ডিবিসি/কেএলডি

আরও পড়ুন