বাংলাদেশ, রাজধানী

'যমুনা' ও সচিবালয় এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করে ডিএমপি'র গণবিজ্ঞপ্তি

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৭ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজধানীর অতি গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে বিবেচিত বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’ ও এর আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ ও গণজমায়েত নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। জনশৃঙ্খলা রক্ষা এবং প্রধান উপদেষ্টার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডিএমপি সদর দপ্তর থেকে পাঠানো এবং ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

 

 বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিএমপি অধ্যাদেশের ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এই নির্দেশনা জারি করা হয়েছে, যা বুধবার (৪ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

 

গণবিজ্ঞপ্তিতে সুনির্দিষ্টভাবে নিষিদ্ধ ঘোষিত এলাকাগুলোর সীমানা উল্লেখ করা হয়েছে। এর আওতায় রয়েছে বাংলাদেশ সচিবালয় ও এর সংলগ্ন এলাকা এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও এর পার্শ্ববর্তী এলাকা। বিশেষ করে হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, অফিসার্স ক্লাব ক্রসিং এবং মিন্টো রোড ক্রসিং এই পয়েন্টগুলোর মধ্যবর্তী এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট ও শোভাযাত্রা ইত্যাদি কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন