জেলার সংবাদ

যশোরের ঝিকরগাছায় একই পরিবারের ৩ জনকে অজ্ঞান করে চুরি

স্টাফ রিপোটার, যশোর

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যশোরের ঝিকরগাছায় রাতের খাবারের সাথে চেতনানাশক মিশিয়ে একই পরিবারের ৩ সদস্যকে অজ্ঞান করে মূল্যবান জিনিসপত্র ও টাকা-পয়সা লুট করে নিয়ে গেছে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতকারীরা।

ভুক্তভোগীরা হলেন ঝিকরগাছা উপজেলার পানিসাড়া গ্রামের মৃত বাবর আলীর ছেলে শাহানুর (৫০), তাঁর স্ত্রী জেসমিন (৪০) এবং ছেলে সামী (১৪)।

 

স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, ৩০ জুলাই রাত ১২টার দিকে পরিবারের সদস্যরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। ধারণা করা হচ্ছে, খাবারের সাথে পূর্বপরিকল্পিতভাবে চেতনানাশক মিশিয়ে রাখা হয়েছিল। খাবার খাওয়ার কিছুক্ষণের মধ্যেই সবাই অচেতন হয়ে পড়লে অজ্ঞাত চোরচক্র বাড়িতে ঢুকে সোনাদানা, নগদ টাকা ও অন্যান্য মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায়।

 

সকালে প্রতিবেশীরা দীর্ঘসময় বাড়ির কারও কোনো সাড়াশব্দ না পেয়ে ভেতরে গিয়ে তাঁদের অচেতন অবস্থায় দেখতে পান। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় তাঁদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয় এবং সকাল ১০টায় হাসপাতালে ভর্তি করা হয়।

 

বর্তমানে তাঁরা যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন