যশোরের চৌগাছা থানা পুলিশের এক বিশেষ অভিযানে কাঁঠালের ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৪০ বোতল অবৈধ মাদকদ্রব্য 'উইনসেরেক্স' (Wincerex) সিরাপসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) সকাল ৬টার দিকে চৌগাছা ফিলিং স্টেশনের সামনে যশোরগামী পাঁকা রাস্তা থেকে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ মো. মামুনূর রশিদ, পিপিএম-এর নেতৃত্বে এসআই জি.এম ইমরান হোসেন রাজুসহ পুলিশের একটি চৌকস টিম এই অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃত আসামির নাম মো. আব্দুর রাজ্জাক (৫৫)।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামি একটি কাঁঠালের ভেতরের অংশ বের করে তার খোসার মধ্যে পলিথিনে মুড়িয়ে ভারতীয় এই অবৈধ মাদকদ্রব্য বহন করছিল। তার কাছ থেকে মোট ৪০ বোতল মাদক উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা ও পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
ডিবিসি/পিআরএএন