জেলার সংবাদ

যশোরে ছোট ভাই হাসপাতালে ভর্তির সংবাদ শুনে বড় বোনের মৃত্যু

যশোর প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যশোরের কেশবপুরে ছোট ভাই হাসপাতালে ভর্তির খবর শুনে বড় বোন মারা গেছেন। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে।

পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বমি ও শারীরিক দুর্বলতা নিয়ে বালিয়াডাঙ্গা গ্রামের সাইফুন্নেসার ছোট ভাই আবদুল গফুর (৬০) মঙ্গলবার রাতে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। খবরটি শুনে সাইফুন্নেসা (৬৫) মানসিকভাবে ভেঙে পড়ে অসুস্থ হয়ে পড়েন। রাত ১১টার দিকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। জরুরি বিভাগের চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পরামর্শ দেন। খুলনায় নেওয়ার আগেই তার মৃত্যু হয়।


বিষয়টি নিশ্চিত করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জিহাদুর রহমান বলেন, ‘হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে অথবা মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে ওই নারীর মৃত্যু হতে পারে। তবে পরীক্ষা ছাড়া মৃত্যুর সুনির্দিষ্ট কারণ বলা সম্ভব নয়।’


ডিবিসি/এসভিএন
 

আরও পড়ুন