ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

যশোরে জানাজার নামাজ পড়ানোর সময় ইমামের মোটরসাইকেল চুরির অভিযোগ

যশোরে জানাজার নামাজ পড়ানোর সময় ইমামের মোটরসাইকেল চুরির অভিযোগ

সারা বাংলা

যশোরে জানাজার নামাজ পড়ানোর সময় ইমামের মোটরসাইকেল চুরির অভিযোগ

কেশবপুর (যশোর) প্রতিনিধি

ডিবিসি নিউজ

রবিবার ৩০শে আগস্ট ২০২৬ ১১:৪৬:০৭ অপরাহ্ন

যশোরের কেশবপুরে জানাজার নামাজ চলাকালে ইমামসহ দুই ব্যক্তির মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। রবিবার (৩০ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার আলতাপোল তালতলার একটি মাঠে জানাজা চলাকালে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আলতাপোল এলাকার আবদুল হাকিম (৭০) নামের এক বৃদ্ধ মারা গেলে রবিবার সকালে তার জানাজা অনুষ্ঠিত হচ্ছিল। জানাজায় ইমামতি করতে আসা আশরাফুল ইসলাম তার ব্যবহৃত মোটরসাইকেলটি মাঠের পাশে রেখে যান। নামাজ শেষে ফিরে এসে তিনি আর মোটরসাইকেলটি পাননি। একই সময়ে জানাজায় অংশ নেওয়া কেশবপুর শহরের কলেজপাড়া এলাকার দন্তচিকিৎসক সাইফুল্লাহর মোটরসাইকেলটিও চুরি হয়ে যায়।


জানাজায় এসে এভাবে দুটি মোটরসাইকেল চুরির ঘটনায় উপস্থিত সবাই হতবাক হয়ে যান। তাঁরা এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।


ডিবিসি/এসভিএন
 

আরও পড়ুন