বাংলাদেশ, জেলার সংবাদ

যশোরে থানা ভবন ভাঙার সময় ককটেল বিস্ফোরণ, নারী শ্রমিক আহত

যশোর প্রতিনিধি

ডিবিসি নিউজ

৭ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যশোর শহরের সাবেক কোতয়ালী মডেল থানা ও বর্তমান চাঁচড়া পুলিশ ফাঁড়ির পুরাতন ভবন ভাঙার কাজ চলাকালে পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে আনোয়ারা (৪০) নামে এক নারী শ্রমিক আহত হয়েছেন। রবিবার (১৭ মে) দুপুর ১টা ২০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে। আহত আনোয়ারা শহরের উপশহর ১২ নম্বর সেক্টরের আমতলা এলাকার জামাত আলী মোল্লার স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, পুরাতন থানা ভবনটি ভাঙার কাজ করার সময় ধ্বংসস্তূপের মধ্যে থাকা একটি পরিত্যক্ত ককটেলে অসাবধানতাবশত আঘাত লাগলে সেটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণের বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর সহকর্মীরা আহত আনোয়ারাকে দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

 

এ বিষয়ে কোতোয়ালি থানার ইন্সপেক্টর (অপারেশন) মমিনুল হক জানান, ওই নারী শ্রমিক পরিত্যক্ত অবস্থায় ককটেলটি দেখতে পেয়েছিলেন। তবে সেটি কী বস্তু তা বুঝতে না পেরে হয়তো আঘাত করেছিলেন এবং তখনই বিস্ফোরণ ঘটে। পুলিশ বিষয়টি নিয়ে খোঁজখবর নিচ্ছে।
 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন