জেলার সংবাদ

যশোরে মাকে হত্যার অভিযোগে স্কুলশিক্ষক ছেলে গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, যশোর

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যশোরে মাকে হত্যার অভিযোগে মামুনুর রশিদ নামে এক স্কুলশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন- পিবিআই। শুক্রবার (২৮ আগস্ট) সকাল ৯টার দিকে যশোর সদর উপজেলার তেঘরিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামুনুর রশিদ ঝিকরগাছা উপজেলার লাউজানি এন.এম. মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক। তিনি কোতোয়ালি থানার বাজেদূর্গাপুর এলাকার অবসরপ্রাপ্ত শিক্ষক আলতাফ হোসেনের ছেলে।

 

পিবিআই জানায়, গতকাল বৃহস্পতিবার বিকেলে বাড়িতে গিয়ে পারিবারিক বিষয় নিয়ে মা আনোয়ারা খাতুনের সঙ্গে তার কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ধারালো বটি দিয়ে আঘাত করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। পরে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

 

এ ঘটনায় নিহতের অন্য ছেলে মঞ্জুর হাসান বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। পরে পিবিআই তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের মাধ্যমে অভিযান চালিয়ে ১৭ ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তার করে।

 

পিবিআইয়ের দাবি, পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গ্রেপ্তার আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে।

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন