বাংলাদেশ, জেলার সংবাদ

যশোরে নির্বাচনকে সামনে রেখে পরিস্থিতির নিয়ন্ত্রণে পুলিশের বিশেষ অভিযান শুরু

যশোর প্রতিনিধি

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১৬ই মে ২০২৪ ০২:৪৮:০০ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আসন্ন উপজেলা নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে রাখতে যশোরের পুলিশ প্রশাসন নড়েচড়ে বসেছে। শুরু হয়েছে বিশেষ অভিযান।

অস্ত্রবাজ ও চিহ্নিত সন্ত্রাসী আটকের পাশাপাশি আজ বুধবার (১৫ মে) যশোর শহরে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে শহরের দশটি পয়েন্টের চেকপোস্ট বসিয়ে অবৈধ যানবাহন নিয়ন্ত্রণ কাজ শুরু করা হয়েছে।

 

জেলা ট্রাফিক বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে বুধবার অবৈধ যানবাহন আটকের পাশাপাশি অর্ধশতাধিক মামলা ও ২৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

 

পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দার জানিয়েছেন নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

 

ডিবিসি/ এসএইচ 

আরও পড়ুন