জেলার সংবাদ

যশোরে ভুয়া আয়কর কর্মকর্তাকে ৬ মাসের কারাদণ্ড

যশোর প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যশোরের কেশবপুরে ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে উৎপল কুমার রায় (৩৩) নামে এক ভুয়া আয়কর কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকসোনা খাতুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত উৎপল কুমার রায় যশোরের বাঘারপাড়া সদরের মৃত রবীন্দ্রনাথ রায়ের ছেলে।

 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার কেশবপুরের সাগরদাঁড়ি ও হাসানপুর বাজারে আয়কর কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে অর্থ আদায় করছিলেন। স্থানীয় ব্যবসায়ীদের সন্দেহ হলে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি ভুয়া প্রমাণিত হন।

 

বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকসোনা খাতুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

 

এ বিষয়ে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকসানা খাতুন জানান, গ্রেফতারকৃত ওই ভুয়া কর্মকর্তাকে জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে। অপরাধ দমনে পুলিশের এমন তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

 

ডিবিসি/এসএস

আরও পড়ুন