যশোরের কেশবপুরে নবম শ্রেণির মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে লাভলু মোল্যা (৩৫) নামে এক প্রাইভেটকার চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২২ জুলাই) আসামিকে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে। অভিযুক্ত লাভলু মোল্যা উপজেলার ভালুকঘর গ্রামের নওশের মোল্যার ছেলে।
জানা গেছে, গত শুক্রবার একই গ্রামের ওই মাদ্রাসাছাত্রীকে লাভলু মোল্যা জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। অভিযোগ পেয়ে মঙ্গলবার রাতে উপজেলার সাতবাড়িয়া বাজার এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খাতুন বিষয়টি নিশ্চিত করে জানান, ছাত্রীর মায়ের করা ধর্ষণ মামলার ভিত্তিতে লাভলু মোল্যাকে সাতবাড়িয়া বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে বুধবার আদালতে পাঠানো হয়েছে।
ডিবিসি/আরএসএল