বাংলাদেশ, জেলার সংবাদ

যশোর সীমান্তে বজ্রপাতে দুই বিজিবি সদস্য আহত

যশোর প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যশোরের শার্শা উপজেলার শালকোনা সীমান্তে দায়িত্ব পালনকালে বজ্রপাতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দুই সদস্য আহত হয়েছেন। আহতরা হলেন- সিপাহী শফিউল আলম ও সিপাহী সাজেদুর রহমান। তারা যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের শালকোনা ক্যাম্পে কর্মরত রয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৫ জুন) সীমান্ত এলাকায় নিয়মিত টহল দেওয়ার সময় আকস্মিক বজ্রপাতের ঘটনা ঘটে। এতে কর্তব্যরত সিপাহী শফিউল ও সিপাহী সাজেদুর গুরুতর আহত হন। ঘটনার পরপরই অন্য সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। আহত দুই বিজিবি সদস্য বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন এবং তারা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।


এই ঘটনার পর শালকোনা সীমান্ত ক্যাম্পে কর্মরত বিজিবি সদস্যদের মাঝে কিছুটা উদ্বেগের সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন