বাংলাদেশ, জেলার সংবাদ

যশোরে স্কুলছাত্রীর নগ্ন ছবি ও ভিডিও ধারণ, আদালতে মামলা

যশোর প্রতিনিধি

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৮ই এপ্রিল ২০২৫ ০৯:২০:৩০ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যশোরের লেবুতলায় বাথরুমে গোসল করার সময় অষ্টম শ্রেণির এক ছাত্রীর নগ্ন ছবি ও ভিডিও ধারণের অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী ছাত্রীর পিতা বাদী হয়ে হায়াতুন রহমান সুজন (৩০) নামে এক যুবকের বিরুদ্ধে এই মামলা করেছেন। অভিযুক্ত সুজন সদর উপজেলার লেবুতলা গ্রামের বিশ্বাসপাড়ার মৃত আতর আলী বিশ্বাসের ছেলে।

আজ মঙ্গলবার (৮ই এপ্রিল) যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া মামলাটি গ্রহণ করে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ সুপার (পিবিআই) যশোরকে নির্দেশ দিয়েছেন।

 

মামলা সূত্রে জানা যায়, তার মেয়ে স্থানীয় একটি বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়াশোনা করেন। একই এলাকার বাসিন্দা হওয়ায় বিদ্যালয়ে যাওয়া-আসার পথে সুজন প্রায়ই তাকে উত্ত্যক্ত করত এবং বিভিন্ন আপত্তিকর কথা বলত। বিষয়টি সুজনের পরিবারকে জানানোর পরেও তারা কোনো পদক্ষেপ নেয়নি।

 

বাদী আরও জানান, গত ১৫ই মার্চ দুপুর আড়াইটার দিকে তার মেয়ে বাড়িতে বাথরুমে গোসল করছিল। পূর্বপরিকল্পিতভাবে সুজন বাথরুমের ছাদে উঠে তার মোবাইল ফোনে মেয়ের নগ্ন ছবি ও ভিডিও ধারণ করে। এক পর্যায়ে বিষয়টি টের পেয়ে গেলে সুজন দ্রুত পালিয়ে যায়। এই ঘটনার পর সুজনের পরিবারকে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি, বরং অভিযুক্ত সুজন আরও উত্তেজিত হয়ে ওঠে।

 

নিরুপায় হয়ে ভুক্তভোগীর পিতা ১৬ মার্চ যশোর কোতোয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করেন। তবে থানা পুলিশ কোনো ব্যবস্থা না নিয়ে দীর্ঘ সময় ধরে তাদের ঘোরাতে থাকে। এতে সুজন আরও বেপরোয়া হয়ে ওঠে। অবশেষে বাধ্য হয়ে ন্যায়বিচারের আশায় তিনি আদালতে মামলাটি দায়ের করেন।

 

এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছেন স্থানীয়রা।

 

ডিবিসি/এএনটি

আরও পড়ুন