যশোর কেন্দ্রীয় কারাগারে দুটি মামলায় ৬০ বছরের সাজাপ্রাপ্ত বাবুল আখতারুজ্জামান ওরফে কুবরা বাবুল নামের এক কয়েদির মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৭টার দিকে তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত কয়েদি বাবুল আক্তার নড়াইল সদর উপজেলার ভুয়াখালী গ্রামের লাল মিয়া বিশ্বাসের ছেলে।
যশোর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আব্দুর রহিম জানান, পৃথক দুটি অস্ত্র মামলায় ৩০ বছর করে মোট ৬০ বছরের সাজাপ্রাপ্ত হয়ে ২০২৫ সালের ২৫ নভেম্বর থেকে কারাভোগ করছিলেন বাবুল। শুক্রবার সন্ধ্যায় হঠাৎ তার বুকে ব্যথা শুরু হলে তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, নিহত এই কয়েদির বিরুদ্ধে আরও ছয়টি মামলা বিচারাধীন রয়েছে।
ডিবিসি/আরএসএল