যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জেলা যুবলীগের সভাপতি এবং সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরীকে আটক করেছে পুলিশ। শনিবার (১৬ মে) রাত ১০টার পর যশোর শহরের একটি স্থান থেকে তাঁকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান।
পুলিশ জানিয়েছে, নাশকতার বিভিন্ন অভিযোগে তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হবে। ওয়ানইলেভেন ও পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটের নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগ তাঁর বিরুদ্ধে রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ওসি মাসুম খান বলেন, বিষয়টি নিয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কাজ করছে। বিস্তারিত তথ্য জেলা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে পরে জানানো হবে। তবে ঠিক কোন মামলায় তাঁকে আটক দেখানো হয়েছে কিংবা আটকের সময় তিনি শহরের ঠিক কোথায় অবস্থান করছিলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।
ডিবিসি/পিআরএএন