জেলার সংবাদ

'যশোর রিপোর্টার্স ইউনিটি'র সভাপতি সাকিরুল কবীর রিটন ও সাধারণ সম্পাদক সালাহউদ্দীন সাগর

স্টাফ রিপোর্টার, যশোর

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যশোরে কর্মরত পেশাদার সাংবাদিকদের অধিকার রক্ষা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং পেশাগত মানোন্নয়নের লক্ষে নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। সংগঠনটির নাম 'যশোর রিপোর্টার্স ইউনিটি' (জেআরইউ)।

সংগঠনের সদস্যরা যশোরে কর্মরত পেশাদার সাংবাদিকদের ঐক্য, পেশাগত মর্যাদা, অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার মাধ্যমে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সুরক্ষা ও সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষ্যেই মূলত এই প্ল্যাটফর্মটি গঠিত হয়েছে।

 

এদিকে, আত্মপ্রকাশের পরপরই 'যশোর রিপোর্টার্স ইউনিটি (জেআরইউ)'-এর দ্বিবার্ষিক বা নবগঠিত একটি কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে ডিবিসি নিউজের স্টাফ রিপোর্টার সাকিরুল কবীর রিটন-কে সভাপতি এবং দেশ টিভির যশোর জেলা প্রতিনিধি সালাহউদ্দীন সাগর-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

 

নবগঠিত এই কমিটি আগামী দিনে যশোরে কর্মরত সাংবাদিকদের পেশাগত উৎকর্ষ সাধন এবং তাদের যেকোনো অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন