জাতীয়, জেলার সংবাদ

যান্ত্রিক ত্রুটি সারিয়ে উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র

ডেস্ক রিপোর্ট

ডিবিসি নিউজ

৭ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যান্ত্রিক ত্রুটি সারিয়ে ফের উৎপাদনে ফিরেছে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এক নম্বর ইউনিট। শুক্রবার (২৪ এপ্রিল) রাত সোয়া ৮টার দিকে ইউনিটটি পুনরায় চালু হয়।

এর আগে গত বুধবার (২২ এপ্রিল) রাত ১০টা ১০ মিনিটের দিকে ইউনিটটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়। সে সময় প্রধান প্রকৌশলী জানিয়েছিলেন, কয়লার সঙ্গে পাথর আসায় ইউনিটটির বয়লার পাইপ ফেটে যায়। মেরামত করে পুনরায় উৎপাদন শুরু করতে চার থেকে পাঁচ দিন সময় লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হলেও তার আগেই এটি সচল করা সম্ভব হলো।

 

উল্লেখ্য, ৫২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে মোট তিনটি ইউনিট রয়েছে। এর মধ্যে ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুই নম্বর ইউনিটটি যান্ত্রিক ত্রুটি ও সংস্কারকাজের জন্য ২০২০ সালের নভেম্বর থেকে দীর্ঘ সাড়ে পাঁচ বছরেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে।

 

এরপর থেকে মূলত এক ও তিন নম্বর ইউনিট দিয়েই বিদ্যুৎ উৎপাদন চলছিল। তবে সচল থাকা এই ইউনিট দুটিও বিভিন্ন সময় যান্ত্রিক ত্রুটির কারণে বারবার বন্ধ হয়েছে। গত ২০২৫ সালের ফেব্রুয়ারি ও অক্টোবর মাসেও বয়লারের লিকেজ, টিউব ফেটে যাওয়া এবং টারবাইনের সেন্সর নষ্ট হওয়ার কারণে কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল। দীর্ঘদিনের পুরোনো এই কেন্দ্রে বারবার এমন বিপর্যয়ের ফলে উত্তরাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ চরমভাবে বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন